জঙ্গি আস্তানা সন্দেহে ভবন ঘিরে রেখেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর-১ নম্বরে শাহ আলী এলাকায় আজ বৃহস্পতিবার জঙ্গি আস্তানা সন্দেহে ছয়তলা একটি ভবন ঘিরে রেখে ভেতরে অভিযান চালাচ্ছে পুলিশ। বিপুলসংখ্যক র‍্যাব সদস্যও মোতায়েন রয়েছে। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর মিরপুর-১ নম্বরে শাহ আলী এলাকায় আজ বৃহস্পতিবার জঙ্গি আস্তানা সন্দেহে ছয়তলা একটি ভবন ঘিরে রেখে ভেতরে অভিযান চালাচ্ছে পুলিশ। বিপুলসংখ্যক র‍্যাব সদস্যও মোতায়েন রয়েছে। ছবি: সাজিদ হোসেন

রাজধানীর মিরপুর-১ নম্বরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ছয়তলা ভবন ঘিরে রেখেছে পুলিশ। মিরপুর শাহআলী এলাকার ওই ভবনটিতে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ছাড়াও সেখানে বিপুলসংখ্যক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ওই ভবন থেকে বাইরে বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।