জঙ্গি কর্মকাণ্ডে জড়িত অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইকবাল বিন ফারুক (৩০)।
গতকাল রোববার রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করে র্যাব-১-এর একটি দল।
র্যাবের ভাষ্য, ইকবাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য।
র্যাব-১-এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ প্রথম আলোকে বলেন, ইকবালের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ এলাকায়। তিনি ঢাকায় ব্যবসা করেন। বিদেশ থেকে কফি আনেন। জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েক দিন আগে নূরে আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নূরে আলমকে জিজ্ঞাসাবাদ করা হলে ইকবালের নাম আসে।