জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল সোমবার রাতে জঙ্গি তৎপরতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন আবদুর রাজ্জাক উমায়ের, ফয়সাল আহমেদ, আহমেদ ফজলে আকবর ও আবু নাইম মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা ওই চারজনকে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ধর্মীয় উগ্র মতবাদের বই উদ্ধার করা হয়।
দুপুরে ডিএমপির মিডিয়া কেন্দ্রে এক প্রেস ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নাশকতার লক্ষ্যে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় জড় হন। তাঁরা একুশের বইমেলায় আগুন লাগানোসহ আরও নাশকতার পরিকল্পনা করছিলেন। একজন আইনজীবী ও একজন পীরকে হত্যার পরিকল্পনা করেছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।