জঙ্গি সন্দেহে অস্ত্রসহ আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে মোহাম্মদপুর থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন আসাদুজ্জামান ওরফে মিলু ওরফে আবদুল্লাহ ওরফে অনিক ও ফিরোজ মো. তমাল। তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিবির দাবি, গত বুধবার এই দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, এক কেজি বিস্ফোরক ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসাদুজ্জামান সদ্য গঠিত জঙ্গি সংগঠন ‘বাংলাদেশ জিহাদি গ্রুপের’ কমান্ডার। আর ফিরোজ সংগঠনটির অর্থদাতা। তিনি বলেন, ফিরোজ একজন সরকারি কর্মকর্তার ছেলে। অস্ত্র ও বিস্ফোরকসহ সব টাকার জোগান দিতেন ফিরোজ।
এদিকে ফিরোজের বাবা ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আবদুল আলীম প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ছেলে জঙ্গি তৎপরতায় যুক্ত নন। তাঁকে গত মঙ্গলবার ডিবি পুলিশ মোহাম্মদপুরের বাসা থেকে তুলে নিয়ে যায়। তখন তাঁর কাছে কোনো অস্ত্র পায়নি।