জঙ্গি সন্দেহে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে জঙ্গি সন্দেহে জামায়াতের এক কর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তির নাম আজিজুল ইসলাম খোকন (৩৮)। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামে। ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ভারতীয় মুঠোফোনের সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।