প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় জঙ্গি সন্দেহে আবদুল কাইয়ুম (২৩) নামে মাদ্রাসার একজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তিনি বরুড়া উপজেলার বরুড়া আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বলেন, ওই ছাত্রের কাছ থেকে ধর্মীয় বই, মুঠোফোন সেট, চারটি সিম ও নয় হাজার টাকা জব্দ করা হয়। কাইয়ুম চান্দিনা উপজেলার বীর চুন্দাইর গ্রামের আবু তাহেরের ছেলে।