জঙ্গি সন্দেহে আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। আজ সোমবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় এ কথা জানানো হয়।

ডিএমপির দাবি এই চারজন হলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ‘দাওয়া’ শাখার সদস্য। গতকাল রাতে মতিঝিল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, সোহেলুর দৌল্লা, আহাদুল ইসলাম, জগলুল হক, তোয়াসিন রহমান।

আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।