জঙ্গি সন্দেহে আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে জঙ্গি সন্দেহে ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাতে রাঙামাটি শহরের ডিসি বাংলো-সংলগ্ন পার্ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী মুঠাফোনে প্রথম আলোকে বলেন, শহরের ডিসি বাংলো এলাকায় গত রোববার রাত সাড়ে আটটার দিকে জঙ্গিরা বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন মো. হারুনুর রশীদ, মো. ইউসুফ বিন সিরাজ, মো. মনজুরুল আলম, মো. মোস্তফা কামাল, মো. সাখাওয়াত হোসেন, মো. ইরফানুল হক এবং মো. কাজী এনামুল হক। এর মধ্যে হারুন, ইউসুফ ও মনজুরুল রাঙামাটি জেলার বাইরের বাসিন্দা। রাঙামাটিতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য তাঁরা বৈঠক করছিলেন। হারুন রংপুরের কারমাইকেল কলেজ শিবিরের নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, দেশর বিভিন্ন এলাকায় কয়েকটি জঙ্গি হামলার পর পুলিশ সতর্ক রয়েছে। নাশকতা ঠেকাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।