জঙ্গি সন্দেহে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাসানটেকের একটি মাদ্রাসা থেকে জঙ্গি সন্দেহে মো. নাঈম (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার এবিএম জাকির হোসেন । তিনি বলেন, গত সোমবার ময়মনসিংহে গ্রেপ্তার সাত জঙ্গিকে জিজ্ঞাসাবাদে পুলিশ নাঈমের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য পায়। তাঁকে গ্রেপ্তারের জন্য ময়মনসিংহ পুলিশের একটি দল ঢাকায় আসে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ পুলিশের সঙ্গে মিরপুর বিভাগের পুলিশ মারকাজুল উলুম মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি বলেন, গ্রেপ্তারের পর ময়মনসিংহের পুলিশ তাঁকে নিয়ে রওনা দিয়েছে।