জঙ্গি সন্দেহে ছয়জন আটক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন, শাহ আলী মাজারের পেছনে এবং গাবতলী এলাকায় অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার জঙ্গি সন্দেহে ছয়জনকে আটক করেছে র্যা ব।
র্যা ব বলেছে, ওই ছয়জন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। পাশাপাশি তাঁরা দাওলাতুল ইসলাম বাংলাদেশ নামে একটি জঙ্গি সংগঠনেরও সদস্য। র্যা বের দাবি, তাঁরা বলেছেন, দাওলাতুল ইসলামের ব্যানারে জেএমবি গুলশানে হলি আর্টিজান বেকারি, মাদারীপুরে কলেজশিক্ষকের ওপর হামলাসহ ১১টি হামলা চালিয়েছে।
আটক ছয়জন হলেন জাহিদ আনোয়ার ওরফে পরাগ (২২), তাজুল ইসলাম (২৯), জাহিদ হাসান ওরফে মাঈন (২১), মোস্তাফিজুর রহমান ওরফে সিফাত (২৭), জিয়াবুল হক ওরফে জিয়া (২৪) ও নয়ন হোসেন (২১)। র্যা ব বলেছে, তাঁদের কাছ থেকে পিস্তল, গুলি, ডেটোনেটর, সার্কিট, চাপাতি, চাকু, করাত, হ্যান্ডগ্রেনেড, চকলেট বোমা, বারুদ, পাওয়ার জেল, গানপাউডার প্রভৃতি উদ্ধার করা হয়েছে।
গতকাল র্যা ব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের পাশাপাশি দাওলাতুল ইসলাম বাংলাদেশ নামে একটি জঙ্গি সংগঠনের সদস্য বলেও দাবি করেন। তাঁরা রাজধানীসহ বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন।
আটককৃতদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, আনসারুল্লাহ বাংলা টিম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতৃত্বহীনতার কারণে আটককৃতরা দাওলাতুল ইসলামের ব্যানারে তাঁদের কার্যক্রম পরিচালনা করছেন। জেএমবির দুটি গ্রুপ দাওলাতুল ইসলামের ব্যানারে হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় হামলা করে। সংগঠনটি গুলশান, শোলাকিয়া, মাদারীপুরে কলেজশিক্ষকের ওপর হামলাসহ মোট ১১টি হামলার সঙ্গে সম্পৃক্ত বলেও তাঁরা জানিয়েছেন। এর আগে আটক কয়েকজনকে জিজ্ঞাসাবাদে র্যা বের গোয়েন্দারা জানতে পারেন, জেএমবির স্লিপার সেলের বেশ কিছু গ্রুপ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে নাশকতার জন্য প্রস্তুতি নিয়েছে। অপেক্ষায় ছিলেন নির্দেশনার। এই জঙ্গি দলে নারী সদস্যরাও সক্রিয় রয়েছেন। একজন আমির তাঁদের নির্দেশনা দিতেন। সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুক, ইমো ছাড়াও টেলিগ্রাম, থ্রিমার মাধ্যমে তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতেন। তাঁদের সম্পর্কে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও গাবতলীতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মুফতি মাহমুদ খান বলেন, র্যা বের অনুসন্ধানে জানা গেছে, জেএমবির এই সদস্যরা জঙ্গি হামলার পর তা আত-তামকীন নামক ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের আইএস (ইসলামিক স্টেট) হিসেবে প্রচার করে। জঙ্গি হামলার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের ব্যানারে প্রকাশ করার মূল উদ্দেশ্য জঙ্গি হামলাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা। আটক মোস্তাফিজুর রহমান জঙ্গি ওয়েবসাইট আত-তামকীনের অ্যাডমিন। তবে দেশের এসব জঙ্গি সংগঠনের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগের প্রমাণ এখনো পাওয়া যায়নি।
অবশ্য গত জুনে মাদারীপুরে কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা গোলাম ফয়জুল্লাহ ওরফে ফাহিম নিষিদ্ধ আরেক জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য বলে জানিয়েছিলেন মাদারীপুরের পুলিশ সুপার। রিমান্ডের প্রথম দিনে ফাহিম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।অনুসন্ধানে জানা গেছে, জেএমবির এই সদস্যরা জঙ্গি হামলার পর তা আত-তামকীন নামক ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের আইএস (ইসলামিক স্টেট) হিসেবে প্রচার করে। জঙ্গি হামলার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের ব্যানারে প্রকাশ করার মূল উদ্দেশ্য জঙ্গি হামলাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা। আটক মোস্তাফিজুর রহমান জঙ্গি ওয়েবসাইট আত-তামকীনের অ্যাডমিন। তবে দেশের এসব জঙ্গি সংগঠনের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগের প্রমাণ এখনো পাওয়া যায়নি।
দুই জঙ্গি গ্রেপ্তার: এদিকে মিরপুরের চিড়িয়াখানা সড়কে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। তাঁরা হলেন ইব্রাহীম ইবনে মোল্লা মোশারফ (২৪) ও সাদমান ইয়াছিব মাহমুদ (২৩)।
শাহ আলী থানার পুলিশ বলেছে, চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের
বিরুদ্ধে শাহ আলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গুলশান হামলার পর রাজধানীসহ সারা দেশে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে রাজধানীতে শুরু হয়েছে ব্লক রেইড। পুলিশ গত এক মাসে ৬০টি স্থানে ব্লড রেইড করেছে। এসব তল্লাশির সময় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।