জঙ্গি সন্দেহে তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাড্ডার আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সুন্না কামাল (২৫), মুশফিকুল হক (২৪), মামুন ওরফে আবু ইউসা (২৬)। মুশফিকুল ও মামুন ছাত্র। কামাল মাদ্রাসা থেকে পাস করে একটি মসজিদে নামাজ পড়ান। র্যাবের দাবি, তাঁরা সবাই জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য।
এ বিষয়ে আজ বুধবার দুপুরের দিকে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।