জঙ্গি সন্দেহে নারীসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুর এলাকা থেকে জঙ্গি সন্দেহে এক নারীসহ দুজনকে আটক করেছে র‍্যাব। তাঁরা হলেন ফাতেমা আক্তার রুমা (২০) ও জাইদুল হক জিহান (২৪)। গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক দুজন সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। গাজীপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত জঙ্গিদের সঙ্গে ফাতেমা আক্তারের সম্পর্ক আছে এমন তথ্যের ভিত্তিতে ক্রমাগত অনুসন্ধান ও প্রযুক্তির সহায়তায় গত রোববার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থেকে তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে উগ্রবাদী বই পাওয়া গেছে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী উত্তরা থেকে জাইদুলকে আটক করা হয়। তাঁর কাছেও উগ্রবাদী বই পাওয়া গেছে।