জঙ্গি সন্দেহে মাদ্রাসার অধ্যক্ষসহ আটক ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে মাদ্রাসার অধ্যক্ষসহ ২৫ জনকে আটক করা হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলা সদরের আলীপুর এলাকার একটি ভবন থেকে তাঁদের আটক করে র্যা ব।
র্যা ব-৭ চট্টগ্রামের পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আলীপুর এলাকার এ কে শাহীনা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থিত দুটি মাদ্রাসায় অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়। তাঁদের নগরের পতেঙ্গায় র্যা ব-৭ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে বিস্তারিত জানানো হবে।
আটক আদর্শ ইসলামি একাডেমির অধ্যক্ষ মাহাবুবুল আলমের স্ত্রী ইয়াছমিন আক্তার স্থানীয় সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। র্যা ব কেন ধরে নিয়ে গেছে, সে সম্পর্কে তাঁরা কিছু জানেন না।