জঙ্গি সন্দেহে ২ ছেলেকে পুলিশে দিলেন বাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর কাফরুল থানা-পুলিশের কাছে দুই ছেলেকে তুলে দিয়েছেন এক বাবা। সন্দেহভাজন ওই দুজন হলেন দীন ইসলাম ওরফে দিনু (২৫) ও সালমান সাজীদ (২২)।
গত শনিবার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদারের উপস্থিতিতে পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হয়। এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মোহাম্মদ শামীম হোসেন সাংবাদিকদের বলেন, ওই দুই ছেলের বাবা নিজে থেকে থানায় এসে দাবি করেন, তাঁর সন্তানেরা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েছেন। এ জন্য খারাপ কোনো ঘটনা ঘটার আগেই তিনি তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছেন।