তথ্য না জেনে 'জঙ্গিদের' বাড়ি ভাড়া দেওয়ায় বাড়িওয়ালা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য না জেনে ‘জঙ্গি’দের বাড়ি ভাড়া দেওয়া ও তাদের ব্যাপারে তথ্য গোপন করার অভিযোগে মো. নুরুল ইসলাম নামের এক বাড়িওয়ালাকে আটক করেছে পুলিশ।

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, ওই বাড়ি থেকে ‘জঙ্গি’দের হাতে বানানো গ্রেনেড, কালো পোশাকসহ ব্যবহার্য কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।