জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে ইমামসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মসজিদের এক ইমাম ও তাঁর ছোট ভাইকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে ফতুল্লার ধর্মগঞ্জের ভাড়া বাসা থেকে ফতুল্লা মডেল থানার পুলিশের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফতুল্লার হরিহরপাড়া আমতলা জামে মসজিদের ইমাম মাওলানা রফিক আহমেদ ও তাঁর ছোট ভাই সাব্বির আহমেদ। তাঁদের কাছ থেকে একটি ডেস্কটপ, একটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পরে ধর্মগঞ্জের একটি মেস থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে পরিবারের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কোনো জঙ্গি তৎপরতায় জড়িত নন।