জঙ্গিবিরোধী অভিযান ইডেন কলেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন মহিলা কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ ও কলেজ প্রশাসন। গত শনিবার প্রশাসন ও গতকাল রোববার রাতে পুলিশের নারী সদস্যরা কলেজে অভিযান চালান।

ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জি প্রথম আলোকে বলেন, শনিবার রাতে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে কয়েকজন শিক্ষক তল্লাশি করে কিছু বইপত্র পান, যেগুলো সন্দেহজনক। এ সময় দুজনকে ধরে পুলিশে দেওয়া হয়। পরে গতকাল রাতে পুলিশ তল্লাশি করে। এ সময় তিনজনকে আটক করা হয়। এ ছাড়া অনেক জিহাদি বই জব্দ করা হয়েছে। তবে পুলিশ বলছে, এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে আটক করা হয়নি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।