জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী পুলিশের চলমান জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের ষষ্ঠ দিনে সারা দেশে ১০জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৯ জন, হিযবুত তাহরীর একজন রয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ককটেল, একটি হাসুয়া এবং সাতটি লিফলেট উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানান, ৬ জুন থেকে শুরু জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শেষ হবে ১৭ জুন। এখন পর্যন্ত ১৭৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দিনে জঙ্গি সন্দেহে ৩৭, দ্বিতীয় দিনে ৪৮, তৃতীয় দিনে ৩৪, চতুর্থ দিনে ২৬, পঞ্চম দিনে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

১০ জুন থেকে সারা দেশে পুলিশের যে বিশেষ ধরপাকড় অভিযান চলছে, আগের দিন ৯ জুন পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সেটাকে ‘জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান’ হিসেবে অভিহিত করা হয়েছিল। কিন্তু গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারসংক্রান্ত সপ্তাহব্যাপী (৬-১৩ জুন) বিশেষ অভিযান গত সোমবার শেষ হয়েছে।

আরও পড়ুন: