জড়িত সন্দেহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশে রিকশাচালক আবদুস ছোবহান হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত রোববার দুপুরে মো. ইলিয়াছ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ইলিয়াছকে চন্দনাইশ সদরে গাছবাড়িয়া কলেজগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চন্দনাইশের পৌর সদরের দক্ষিণ গাছবাড়িয়া এলাকার মৃত সামশু মিয়ার ছেলে রিকশাচালক আবদুস ছোবহানকে ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা এলাপাতাড়ি কুপিয়ে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বাইন্যাপুকুর এলাকায় ফেলে রেখে রিকশা ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে এলাকার লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।