জড়িত সন্দেহে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের চরচৌহাট গ্রামের শিশু শাকিল ও ইমরান হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার ও দুজনকে আটক করেছে। ঢাকা জেলা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও আটকের পর গতকাল রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় হস্তান্তর করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ইমরানের চাচা তারা মিয়া (৪৫) ও তাঁর ছেলে মিল্টন (২০) এবং মির্জাপুরের হারিয়া গ্রামের রাসেল (২২)। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ইমরানের অন্য চাচা হজরত আলীর ছেলে রুবেল (২৩) ও মিল্টনের ভাই রাব্বিকে (২২)।