প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় জনতা ব্যাংকের দুই উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল থেকে তাঁদের গ্রেপ্তার করে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে সংস্থার একটি দল।
গ্রেপ্তার করা দুজন হলেন জনতা ব্যাংক ভবন করপোরেট শাখার ডিজিএম আজমুল হক ও এস এম আবু হেনা মোস্তফা কামাল। দুদকের জনসংযোগ বিভাগ ওই দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
বিসমিল্লাহ গ্রুপের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার ঋণ জালিয়াতি, মানি লন্ডারিং ও দুর্নীতির ঘটনায় ২০১৩ সালের ৩ নভেম্বর গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, চেয়ারম্যান নওরিন হাসিব, প্রাইম ব্যাংকের ডিএমডি মো. ইয়াছিন আলীসহ ৫৪ জনের বিরুদ্ধে পৃথক ১২টি মামলা করে দুদক।