জনপ্রতিনিধিকে মারধরের পর ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে জনপ্রতিনিধি এক আদিবাসী নারীকে মারধর করে প্রতিপক্ষের লোকেরা ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ওই নারী অভিযোগ করে বলেন, গতকাল তাঁর নিজের ছয় বিঘা জমিতে আমন ধান রোপণের কাজ চলছিল। এ সময় তিনি ওই জমিতে উপস্থিত ছিলেন।বেলা ১২টার দিকে প্রতিপক্ষের ৩০-৩৫ জন লোক দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। তখন খেতমজুরেরা পালিয়ে যান।এরপর হামলাকারীরা মহিষ, শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র ও পাওয়ার টিলার লুট করায় ব্যস্ত হয়ে পড়েন। তখন মনিরুল ইসলাম (৪৮), আবুল কালাম (৪৫) এবং আক্তার নামের তিন ব্যক্তি তাঁকে টেনেহিঁচড়ে একটি ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করেন।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, লুট করা মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।