জন্মনিবন্ধন সনদ তুলতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া পাসপোর্ট দেখিয়ে জন্মনিবন্ধন সনদ তুলতে গিয়ে ধরা পড়েছেন রাকিব ফকির (২২) নামের এক যুবক। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রমজান আলী জানান, গতকাল সোমবার দুপুরে রাকিব ইউপি কার্যালয়ে এসে আমিনুল ইসলাম নামের ইতালিপ্রবাসী এক ব্যক্তির পাসপোর্টের ফটোকপি দেখিয়ে জন্মনিবন্ধনের সনদ চান। আমিনুলকে তিনি চেনার কারণে ছবির সঙ্গে চেহারার অমিল দেখতে পান। সন্দেহ হওয়ায় আমিনুলের বাড়িতে খবর পাঠান। তাঁর বাড়ির লোকজন এসে পাসপোর্টটি আমিনুলের নয় বলে জানান। এ সময় রাকিবকে আটক করে থানায় সোপর্দ করা হয়।