জন্মসনদ জাল করে বিয়ের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মনিবন্ধন সনদ জাল করে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে মেয়ের মাকে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড ও এক আত্মীয়কে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া এলাকায় এই দণ্ডাদেশ দিয়েছেন নাটোর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোহাম্মদ নায়িরুজ্জামান। বিষয়টি নিশ্চিত করে নায়িরুজ্জামান বলেন, দীঘাপতিয়া গ্রামে ১৫ বছর বয়সী এক মেয়ের জন্মসনদ জাল করে বেশি বয়স দেখিয়ে তার বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বিয়ে বন্ধ করা হয়।