জব্দ করা পলিথিনে আগুন, নেভাল ফায়ার সার্ভিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গত মঙ্গলবার ভোরে র্যাবের একটি দল ৫৬ বস্তা পলিথিন জব্দ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে পেট্রল ঢেলে পলিথিনে আগুনে দেওয়া হয়। একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নেভায়।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে থেকে ৫৬ বস্তা পলিথিন জব্দ করা হয়। পরে পলিথিনের মালিক মাসুদ মুন্সীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ইউএনও আলমগীর হোসেন জানান, পরিবেশ আইনের ৬/ক-এর ধারায় পলিথিনের মালিক মাসুদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পলিথিনগুলোতে আগুন দেওয়া হয়।
এ সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়।