প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ের একটি তালাবদ্ধ কক্ষ থেকে জব্দ করা সাত ঘনফুট সেগুন কাঠ চুরি হয়েছে। গত বুধবার কক্ষের তালা খোলার পর চুরির ঘটনা ধরা পড়ে। এ কাঠের ন্যূনতম বাজারমূল্য ১৪ হাজার টাকা। ওই কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা মো. সাহেব আলী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, নকল চাবি বানিয়ে কেউ তালা খুলে কাঠ নিয়ে গেছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।