জব্দ ১০৩, হয়ে গেল ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১০৩ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। অভিযোগ উঠেছে, থানার নথিতে ফেনসিডিল দেখানো হয়েছে মাত্র ২৫ বোতল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, শুক্রবার রাতে উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী গোলাপ হোসেনের বাড়িতে হানা দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা ও বাড়ির লোকজন পালিয়ে যায়। এ সময় স্থানীয় বেশ কিছু বাসিন্দার সামনে তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে ১০৩ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।