জমি কেনায় বাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় প্রতিবেশীর বাধা উপেক্ষা করে জমি কেনায় একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ওই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) সহকারী সার্ভেয়ার (জরিপকারী) ও গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়নের লক্ষণকাঠি গ্রামের মনিরুজ্জমান ডাকুয়া একই ইউনিয়নের হরহর গ্রামের দাদন আলী মিয়ার কাছ থেকে চৌচালা টিনের ঘরসহ ১৪ শতক জমি কেনেন। পরে বিক্রেতার কাছ থেকে মনিরুজ্জামান ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে নেন।
মনিরুজ্জমান ডাকুয়া অভিযোগ করেন, বায়না চুক্তিপত্র সম্পাদন করার পর থেকে প্রতিবেশী জহিরুল ব্যাপারী ও সোহেল ব্যাপারী জমিটি তাঁকে কিনতে নিষেধ করেছিলেন। তিনি তা না শুনে সম্পত্তি কেনায় ওই দুজন তাঁকে হুমকি দিয়ে আসছিলেন। ১ জানুয়ারি থেকে নতুন কেনা বাড়িতে মনিরুজ্জামান বৃদ্ধ বাবা-মাকে নিয়ে বসবাস শুরু করেন।
অভিযোগের ব্যপারে জহিরুল ও সোহেল বলেন, ‘বাড়িটি আমরা কিনতে চেয়েছিলাম। তাই মনিরুজ্জামানকে কিনতে নিষেধ করেছি। তিনি তা উপেক্ষা করে কিনেছেন।’