সোনারগাঁয়ে কৃষকের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাইশটেকী গ্রামের এক কৃষকের জমি কয়েক ব্যক্তি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই কৃষক।
লিখিত অভিযোগে বাইশটেকী গ্রামের কৃষক মোসলেম খন্দকার উল্লেখ করেন, তিনি ১৯৭৭ সালে সৈরপা মৌজায় ৩২ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। এক মাস ধরে পাশের চৌড়াপাড়া গ্রামের বাসিন্দা নুরে আলম কয়েকজনকে নিয়ে ভুয়া দলিল তৈরি করে সীমানাপ্রাচীর দিয়ে ওই জমি দখলের চেষ্টা করছেন। ইতিমধ্যে তাঁর জমির একাংশ দখল করে নেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরে আলম বলেন, ‘জমিটির প্রকৃত মালিক আমি। এ জমি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলছে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, জমি দখল নিয়ে কৃষক মোসলেমের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।