জমি দখলের চেষ্টার অভিযোগে ভালুকায় আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত রোববার রাতে ছয়জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক হওয়া ব্যক্তিরা বিরোধপূর্ণ জমি দখল করতে গিয়েছিলেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন আমিনুল (৩২), এমরান (২৫), জাহাঙ্গীর (২৭), রাজিব (২৫), নূর হোসেন (২৬), ইমন (২৩)। তাঁরা নারায়ণগঞ্জের বন্দর থানা ও মদনপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় মদনপুর এলাকার আমিনুল ২০ থেকে ২৫ জন ব্যক্তিকে নিয়ে ভালুকা উপজেলার পানিভান্ডা গ্রামের একটি বিরোধপূর্ণ জমি দখল করতে আসেন।