জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে লাল চান (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার জামশার চর গ্রামে ৪০ শতক ফসলি জমির মালিকানা নিয়ে স্থানীয় মোহন মিয়া (৬০) সঙ্গে লাল চানের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে লাল চান ওই জমিতে ধান লাগাতে যান। এ সময় মোহন ওই জমি নিজের দাবি করে ধান রোপণে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মোহনের ছেলে জমির, জহির, সুমনসহ ১০-১২ জন লাল চানকে মারধর করেন। একপর্যায়ে রামদা, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করা হয়।
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।