জমি নিয়ে বিরোধে পীরগঞ্জে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক গতকাল রোববার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত যুবক উপজেলার জুনিদের পাড়া এলাকার রফছেদ মিয়ার ছেলে মজনু মিয়া (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিজের এক আত্মীয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল রফছেদ মিয়া ও তাঁর পরিবারের। গত শনিবার বিকেলে ওই বিরোধপূর্ণ জমিতে মজনু মিয়া চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি মোকসেদ আলী বলেন, নিহত যুবকের বাবা রফছেদ মিয়া বাদী হয়ে গতকাল একটি হত্যা মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।