জমি নিয়ে বিরোধে বাবা ও ছেলে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়দল সরকার পাড়া গ্রামে আজ শনিবার জমি-সংক্রান্ত বিরোধে আদিবাসীদের হাতে বাবা ও ছেলে খুন হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন জহুরুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে সোহাগ (৩০)। সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে আশপাশের এলাকাবাসী একজোট হয়ে আদিবাসী গ্রাম লুট করেছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।