জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক কৃষককে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। একই দিন রংপুরের বদরগঞ্জে একজন খুন হয়েছেন।
পার্বতীপুরে খুন হওয়া কৃষকের নাম নুরুল ইসলাম (৬৮)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। রংপুরের বদরগঞ্জের রাধানগর সোনারপাড়া গ্রামের আনিছুল ইসলাম (৪৫) খুন হয়েছেন।
পার্বতীপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে পার্বতীপুর উপজেলার খাগড়াবন মণ্ডলপাড়া গ্রামের আনছার, আফছারসহ ২০-২৫ জন সকালে নুরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। সন্ত্রাসীরা পরিবারের সদস্যদের সামনেই নুরুল ইসলামকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাধানগর সোনারপাড়া গ্রামের আবদুল জব্বার মাস্টারের সঙ্গে আনিছুলের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল আনিছুল লোকজন নিয়ে ওই জমি দখল করতে গেলে জব্বার ও তাঁর লোকজন সেখানে যায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আনিছুলসহ আটজন আহত হন। কেউ মারেনি। পরে তিনি হাসপাতালে মারা যান। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।