জমি নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশসূত্রে জানা যায়, সৈয়দপুর গ্রামের সোহেল মিয়ার সঙ্গে পাশের যাত্রাবড়বাড়ি গ্রামের জুনাইদ মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সৈয়দপুর গ্রামে ওই বিরোধপূর্ণ জমিতে জুনাইদ মিয়া বাঁশের বেড়া দিতে গেলে সোহেল মিয়ার লোকজন এ কাজে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।