জমি নিয়ে সংঘর্ষ দুজন ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামে গত শনিবার রাতে বসতভিটার জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের সময় দুজন ছুরিকাহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন আজিজুল হক (৩২) ও তাঁর স্ত্রী রিনা বেগম (২৯)।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার দিন রাতেই রেজাউল করিম (৪৯) ও তাঁর ছেলে কামরুল হাসানকে (১৭) পুলিশ আটক করেছে।
গ্রামবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, কাশিমালা গ্রামের মৃত আবুল হোসেন ছেলে রেজাউল করিম ও আজিজুল হকের মধ্যে বসতভিটা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় গ্রামে এ বিষয়ে পারিবারিকভাবে সালিস বৈঠক বসে। ওই বৈঠকে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারপিট শুরু হয়|