জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জরিপ মিয়া (৫৫)। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের নয়নছিরি গ্রামের গণি মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন জরিপ মিয়ার ছোট ভাই জলিল মিয়া (৩৫), ভাতিজা মসুদ মিয়া (২৫), মশাহিদ মিয়া (৩৮) ও ভাতিজি রেবা বেগম (২৩)। তাঁদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।