জমি নিয়ে বিরোধে ঝিনাইদহে এক ব্যক্তি খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে নাসির উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই-ভাতিজারা তাঁকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার রাধানগর গ্রামের জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে।
গত সোমবার সকালে মারপিটের ঘটনায় আহত নাসির উদ্দিন ওই দিন রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, বড় তিন ভাই ও এক ভাতিজা পিটিয়ে, কুপিয়ে নাসির উদ্দিনকে আহত করেন। পরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।