জমি নিয়ে বিরোধে সংঘর্ষ নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জবেদ আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউশখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জবেদ আলীর সঙ্গে চাচাতো ভাই জলিল শেখ ও খলিল শেখের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সকালে জবেদের সঙ্গে খলিলের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এরপর দুই পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জবেদ আলী।