জমি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া গ্রামে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। তাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মন্টু শেখ বলেন, জামালপুর ইউপির চেয়ারম্যান ফরিদ হোসেন বাবু ও এলাকার লোকজনের উপস্থিতিতে জমি মাপার জন্য গতকাল সকালে ডাকা হয়। তারা সেখানে গেলে পূর্বপরিকল্পিতভাবে নওশের বিশ্বাসের পক্ষের লোকজন তাদের কুপিয়ে জখম করে।