জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের সংঘর্ষে আবদুল ওদুদ খান (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর চার ছেলে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাওচা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে চাওচা গ্রামের ওদুদ খানের সঙ্গে তাঁর ভাই আবু বক্কর খানের পৈতৃক জমির ভাগ বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) জাফর মিয়া জানান, আজ শুক্রবার সকালে ওদুদ খান তাঁদের পৈতৃক পুকুরে মাছ ধরতে গেলে আবু বক্কর খান ও তাঁর ছেলেরা এতে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ওদুদ খান ও তাঁর চার ছেলে আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করলে সেখানে ওদুদ খান মারা যান। তাঁর ছেলেদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।