জমি নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-আউশিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অনন্ত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের সাতটি গুলি ছোড়ে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। গ্রামবাসীরা জানান, মক্কেল আলী ও সিরাজুল ইসলামের পক্ষের লোকজন গতকাল সকালে ঢাল, সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।