জমি নিয়ে সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে গতকাল বুধবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাত নারীসহ দুই পক্ষের আটজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন চারুবালা (৫০), মলিনা (১৮), সাথী (২৮), প্রিয়াঙ্কা (২৮), মজিবুর রহমান খান (৫৮), নিলুফা বেগম (৪৫), মাছুমা বেগম (৩০) ও মর্জিনা বেগম (১৬)। এঁদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাজার এলাকার মজিবুর রহমান খানের সঙ্গে দেবুতোষ সূত্রধরের জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকাল আটটার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।