জমি নিয়ে সংঘর্ষে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুজন হলেন কলাবাড়ি গ্রামের নবীছদ্দিন (৪৫) ও তাঁর জামাতা সদর উপজেলার রাজাপুর গ্রামের মুকুল হোসেন (২৫)।
জেলা সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ওয়ালিউর রহমান বলেন, নবীছদ্দীনের হাতের কয়েক জায়গার হাড় কেটে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে।
প্রতিবেশী সূত্র জানায়, নবীছদ্দিনের সঙ্গে তাঁর চাচাতো ভাই রবিউল হকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রবিউলের ছেলে মাসুদুর রহমান (২৫) ধারালো অস্ত্র দিয়ে চাচা নবীছদ্দিনকে এলোপাতাড়ি কোপান। এ সময় নবীছদ্দিনের জামাতা মুকুল হোসেন প্রতিবাদ করলে তাঁকেও কোপানো হয়।