জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার সুলতানসী গ্রামে গতকাল সোমবার জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ প্রায় ৬০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪২ জনকে জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন বলেন, গতকাল রাত সাতটা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে জামিল মিয়া, হেনা বেগম, আজিজুল , দুলাল , কদর আলী (৩০) ও মঈনুল হোসেনসহ ৩৮ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মনোয়ারা বেগম (৫০), আলতাব হোসেন (৫৫), সাদেক মিয়া (৩৫), আবদুল মতিন (৫৫) ও আবদুল জলিলকে (৫৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবার বাড়ি সুলতানসী গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সুলতানসী গ্রামের বাসিন্দা ও জেলা আইনজীবী সমিতির সদস্য মঈনুল হোসেনের (৩৬) সঙ্গে একই গ্রামের পঞ্চায়েত সরদার আলতাব হোসেনের (৫৫) জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুর ১২টার দিকে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, বল্লম, ধারালো অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করে।