জমিসংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা, সংঘর্ষে আহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে দুপক্ষের নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়। তাদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার উপজেলার শৌলমারী ইউনিয়নের হাপাতিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা যায়, হাপাতিকান্দা গ্রামের মতিয়ার রহমান ও জাইদুল ইসলামের মধে৵ জমি নিয়ে বিরোধ রয়েছে। মতিয়ার রহমান তাঁর ভোগদখলে থাকা ওই বিবাদপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে জাইদুল লোকজন নিয়ে এসে পরিকল্পিতভাবে হামলা চালান। খবর পেয়ে মতিয়ার রহমানের লোকজনও এগিয়ে এলে লাঠিসোঁটা, ধারলো অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জাইদুলের লোকজন মতিয়ারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে আগুন লাগিয়ে দেয়। সংঘর্ষে আহত ১৫ জনকে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরমধে৵ গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মতিয়ার রহমান অভিযোগ করেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাও ওই জমির কাগজপত্র দেখে আমাকে বৈধ মালিক হিসেবে রায় দিয়েছেন। কিন্তু জাইদুল জোর করেই ওই জমির দখল নিতে চায়।’

জাইদুল ইসলাম বলেন, ‘এই জমি আমার। আমরা জমিতে গেলে তারা বাধা দেয়।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম জানান, দুপক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে।