জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি কারাফটকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোজাহার আলী প্রধানকে গোয়েন্দা পুলিশ কারাফটকের সামনে থেকে গ্রেপ্তার করেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মোজাহার আলী প্রধানকে কারাফটক থেকে আরেকটি নাশকতার মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা ও থানা-পুলিশ সূত্র জানায়, জেলা আওয়ামী লীগ ও ১৪ দলের শান্তি সমাবেশ চলাকালে গত ২২ ফেব্রুয়ারি শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে ককটেল বিস্ফোরণে ২০-২৫ জন নেতা-কর্মী আহত হন। ওই ঘটনায় জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আযম আলী সদর থানায় মামলা করেন। ওই মামলায় মোজাহার আলীকে আসামি করা হয়। ২৭ জুলাই জয়পুরহাট বিচারিক হাকিমের আদালতে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। পরে তিনি এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান।
গত বুধবার সন্ধ্যায় জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বের হলে গোয়েন্দা পুলিশ তাঁকে কারাফটকে আটক করে। পরে তাঁকে বাস পোড়ানোর একটি নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।