জয়পুরহাটে একই রাতে দুই গ্রামে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের দুটি গ্রামে ডাকাতি হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার চকবরকত গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমানের বাড়িতে ডাকাতি হয়। একই রাত দুইটার দিকে ইউনিয়নের নওপাড়া গ্রামের আমিনুর রহমানের বাড়িতে ঘরের দরজা ভেঙে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গয়নাসহ মালামাল লুট করে।