জয়পুরহাটে সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী টোটন ওরফে কিনাকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট সদর থানা-পুলিশ। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ দাবি করেন, সোমবার রাত নয়টার দিকে সদর উপজেলার তেঘর বিশা গ্রামের টোটনের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেিশ তৈরি শুটারগানসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।