জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরমালিনযুক্ত মাছ বিক্রি এবং বিদেশি পণ্যে অননুমোদিতভাবে স্ট্যান্ডার্ড মার্ক (বিএসটিআই সিল) ব্যবহার করার দায়ে গতকাল বুধবার গাজীপুরে ডিপার্টমেন্টাল স্টোর ‘স্বপ্ন’কে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী হাকিম কাজী আরেফীন রেজওয়ান। আরেফীন রেজওয়ান জানান, ডিপ ফ্রিজের ওপর ‘ফরমালিনমুক্ত মাছ’ স্টিকার লাগানো থাকলেও ভেতরের মাছ পরীক্ষা করে ফরমালিন পাওয়া গেছে।